Welcome to my blog, hope you enjoy reading
RSS

২৮ আগস্ট ২০০৯

নগ্ন ছুরি!

হিসেবটা মিলছেনা ঠিক,

কেন বিষের পেয়ালায় কেটেছি ডুব-সাঁতার
কেন ফিরে-ফিরে গেছি
নগ্ন ছুরির কাছাকাছি।

নগ্ন ছুরি!
শিকারীর মত ওৎ পেতে আছে
বুক পেতে নিতে।

কেন তবু,
ছন্দমুখর পায়ে
অকুন্ঠ বিশ্বাসে মুখোমুখি তার,
বার বার।

কোন্ মোহ মুগ্ধতায়?
কোন্ দুর্বোধ্য প্রেমে?

নীলিমা


তুমি স্থির দাঁড়িয়ে আজও,

আমার কষ্টের ষোলকলা পূরণ করবে বলে;

তোমার অবিচল আস্থায়!

আমি চাই শ্রাবণের সুর

তুমি দাও বৈশাখী রুদ্দুর

আমি চাই ঝর্‌নার ছন্দ,

তুমি দাও বেহিসেবী দ্বন্দ্ব।

আমি যখন সবুজের সমারোহ চাই

তুমি তখন তৃষিত মরুভূমি দাও

বন্ধু,

নীলিমায় নীল ঢেলে সুখ পেতে চাও?

বৃথা অপচয়

বিষে বিষ ক্ষয়

কষ্টের আগুনে মানুষ নয়,

কষ্ট ও পুড়ে সময় সময়

২৭ আগস্ট ২০০৯

আঁটপৌড়ে ভালবাসা


কত রকমের ভালবাসাবাসির ছড়াছড়ি -

এখানে-ওখানে-

রাঁইকিশোরীর চোখে কিশোরী স্বপ্ন নাচে,

আর রাঁইকিশোরের বাঁশিতে ঝরে প্রতিশ্রুতির বৃষ্টি-

অবিরত।

অথচ তুমি,

"ভাললাগে, ভালবাসি"-এইতো বলেছিলে শুধু, নাকি?

কখনও অজান্তে,

হাতে হাতে ঠোকাঠুকি,

চোখাচোখি চোখ,

হয়েছে কি?

হয়নি তো।

মৌনতা ভেঙে দিয়মিষ্টি দুটি কথকাটাকাটি,

পথ ভুলহাত ধরপথেই হাটাহাটি,

হয়েছে কি?

হয়নি তো।

হঠাৎ ভুলেও তুমি,

নয়ন ভররংধনু রং স্বপ্ন দাওনি কভু,

প্রতিশ্রুতির বৃষ্টি দাওনি,

মিহিন কষ্টের দুপুরও দাওনি কভু,

আঁটপৌড়ভালবাসায় বাঁধপড়েছি তবু।