আমি একদিন রোদ হয়ে যাব-ঘাস হয়ে যাব।
তবে তার আগে-
সবুজ মাঠ,ধানক্ষেত, রুপালী জোত্স্নার রুঁপচাদা রাতে
যদি ফিরে যাই একবার -শুধু একবার- দীর্ঘ বিরতির পরে।
বুভুক্ষু হৃদয় সেদিন সকল অবসাদ ঝেড়ে ফেলে
নয়ন জুড়ায়ে দেখে যাবে
ঘাসের সাথে শিশিরের প্রেম -কী গভীর প্রেম!-
কত ইতিহাস রচনা করে।
অথবা কোন অচেনা বিহগের সুরে আনমনা দুপুর
বিকেলের বুকে মুখ গুজে দিয়ে বলে উঠে,'প্রিয়া! এ কী !
এ কেমন সুর!
মন যে কেমন করে!'
গোধূলী বেলায় বকুল তলায় ঘাটের কাছে যখন থাকবেনা কেউ
নিশ্চুপ দেখে যাব আকাশলীনার রূপ।
তারপর ধীরে- খুব ধীরে আকাশ থেকে নেমে আসবে
যখন নিশীথিনী
দেখে যাবো রাতের তটে জ্যোৎস্নার ঢেউ
বাঁশবাগানে জোনাকির কানাকানি,'দেখ বন্ধু,দেখ
কালোয়-আলোয় কত ভালবাসা!
কত সুখের রিনিঝিনি!'
হয়তো হঠাৎ তখন চোখ যাবে দূরে
যেখানে আকাশের রেলিং ধরে
নির্ঘুম ধ্রুবতারা জেগে আছে কারো অপেক্ষায়-
আরব্য রজনীর গল্প নয়
তখন, শুধু শব্দহীন দুটি কথা বিনিময়
তার সাথে ।হৃদয়ে হৃদয়ে।
যে কথা মাথাকুটে মরে,অন্তরে ,ব্যর্থতার ভারে,
যে কথা অবনমিত হেমন্তের বেলা হয়ে আছে,
মনজুড়ে।
যে কথা সুরে সুরে,ঘুরে ঘুরে,শুধু অশ্রু নিয়ে ফিরে।
তারপর সকালের নরম আলোয়
আমি,
নিমেষেই রোদ হয়ে যাব।
নরম তুলতুলে রোদ।
অথবা ঘাস হয়ে যাব ।
শিশির ভেজা ঘাস।
10/10/2009